হোম > সারা দেশ > রংপুর

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১০ দশমিক ৫ ডিগ্রিতে

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কনকনে হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাস জনজীবনের স্বাভাবিক কাজকর্ম বিপযস্থ হয়ে পড়েছে। কুয়াশার কারণে মহাসড়কে সাধারণ যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশার চাদরে পথঘাট ঢেকে গেছে। তীব্র ঠান্ডায় একান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি।

বৃহস্পতিবার তেঁতুলিয়া আবহাওয়া অফিস ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ বলেন, এ মাসের শুরু দিকে এ জেলার উপর দিয়ে একদফা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে এবং মাঝখানে কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি হলেও গত ২০ তারিখের পর ক্রমাগত তাপমাত্রা নিম্নগামী হচ্ছে। সঙ্গত কারণে মনে হচ্ছে আরেক দফা শৈত্য প্রবাহ আসছে। এবার শীতের প্রকোপ আরো বাড়বে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ