হোম > সারা দেশ > রংপুর

সমালোচনাকারী সেই কলেজছাত্রকে ক্ষমা করে আইনি সহায়তার আশ্বাস প্রতিমন্ত্রীর

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়া কলেজছাত্রকে ক্ষমা করে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

রোববার রিশাতের বাবা আশরাফ আলী গণমাধ্যমকে জানায়, প্রতিমন্ত্রী তার ছেলের জামিনের জন্য একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন এবং ওই আইনজীবী তার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, এখন জামিনের অপেক্ষায় আছি। আশা করছি, আমার ছেলে জামিন পাবে।

ঘটনার পর বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, অভিযুক্ত ছেলেটি অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী।

পরে তিনি ওই ছেলের বাবা আশরাফ আলীর সঙ্গে ফোনে কথা বলে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ছেলেটি আমার সন্তানের বয়সী। ভুল হতেই পারে। তাই তাকে ক্ষমা করে দিয়েছি।

শনিবার বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক এ.এস.এম সাজ্জাদ হোসেনের আদালতে হাজির করা হলে রিশাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেন তিনি। পরে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের নেতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এমই

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা