হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আ.লীগের দুই নেতাসহ ৭ জন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতা ও পাঁচ জুয়ারিসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার তালুককানুপুর ও শালমারা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তালুককানুপুর ও শালমারা এলাকায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তালুককানুপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রেজাউল করিম (৪৭) ও শালমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন ব্যাপারীকে (৫৬) গ্রেপ্তার করে। অপরদিকে, একই রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার তালুককানুপুর বাজার থেকে জুয়ার বিভিন্ন সরঞ্জামাদিসহ জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- রবিউল ইসলাম (৩৯), আব্দুল জোব্বার (৬২), মধু মিয়া (৪২), লিচু মিয়া (৩৭) ও শরিফুল ইসলাম (৪৪)।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা ও ৫ জুয়ারিসহ ৭ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ