হোম > সারা দেশ > রংপুর

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোসাদ্দেক ঢাকায় গ্রেপ্তার

রংপুর অফিস

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা মোসাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিদেশে যাওয়ার চেষ্টাকালে মোসাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করা হয়। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ ও ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি দুটি মামলা তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন মোসাদ্দেক হোসেন বাবলু।

আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই রংপুরে, স্বাভাবিক জনজীবন

গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরে গ্যারেজে পার্কিং করা বাসে আগুন দিল আ.লীগ

সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাত মাসের ব্যবধানে পুরোনো কর্মস্থলে পেশকার আইয়ুব, উঠছে সিন্ডিকেটের অভিযোগ

প্রধানমন্ত্রী কাল লালমনিরহাট যাচ্ছেন

গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার, দ্বিতীয় স্ত্রী আটক

পরিবেশবান্ধব নকশা ও কর্মবান্ধব কর্মপরিবেশের অনন্য সমন্বয়ের স্থাপত্যকর্ম রংপুরে

হিমেল বাতাস ও ঘন কুয়াশা জেঁকে বসেছে তেঁতুলিয়ায়

রাণীশংকৈলে একই জমিতে শিম-আদা চাষে ঝুঁকছেন কৃষকেরা