হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে ডোবায় ভাসমান লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

গাইবান্ধার পলাশাবড়ীতে ডোবা থেকে ভাসমান অবস্থায় গোফ্ফার মিয়া (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পবনাপুর ইউনিয়নের ভেগীর ব্রিজ নামক এলাকায় ডোবায় স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহিন ও এএসআই রানা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। গোফ্ফার মিয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের বুজরুক বরকতপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

স্থানীয়, পরিবার ও পুলিশ সূত্র জানায়, গোফ্ফার মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে অজ্ঞাত স্থানে ঘুরে বেড়াতেন।

পলাশবাড়ী থানার ওসি (অফিসার ইনচার্জ) জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার