হোম > সারা দেশ > রংপুর

মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট- ২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

সম্প্রতি তার নিজ বাসভবনে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাহাঙ্গীরের সমর্থকরা। এমনকি মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর কান্নায় ভেঙে পড়েন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার নির্দেশ ছাড়া কেউ মাঠে নামবেন না! একইসঙ্গে কর্মী-সমর্থকরাও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নেতার কথার সঙ্গে একমত পোষণ করেন। তাদের এমন একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে ঘিরে ধরেন তৃণমূল পর্যায়ের শতশত নেতাকর্মী। এ সময় তৃণমূলের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য জাহাঙ্গীর আলমকে অনুরোধ জানান। তবে দলের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে সে প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন জাহাঙ্গীর আলম।

নেতাকর্মীদের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ ১৮ বছর আপনারা আমার পাশে ছিলেন। আমি যখন যা বলেছি, আপনারা নিঃশর্তভাবে তা পালন করেছেন। আজ আপনাদের ধৈর্য ধরতে হবে। আমি বিএনপির লোক আপনারা আমাকে স্বতন্ত্র নির্বাচন করতে বলবেন না। আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন? এমন প্রশ্ন করতেই প্রতিউত্তরে সমস্বরে উপস্থিত সব নেতাকর্মী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুঃসময়ের জাহাঙ্গীর ভাই, আমরা আপনার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’

এ সময় উপস্থিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়ে মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি