হোম > সারা দেশ > রংপুর

একজন ভবঘুরের পাশে দাঁড়ালো ঘোড়াঘাটের গরিবের ফাউন্ডেশন

উপজেলা প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে একদল কিশোরের হাতে গড়া সামাজিক সংগঠন গরিবের বন্ধু ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় ঘোড়াঘাটে দীর্ঘদিন ধরে একজন মানসিক

ভারসাম্যহীন ব্যক্তিকে সুস্থ করে তারা পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।

জানা যায়, ওই ব্যক্তি কয়েক মাস থেকে পাগলের বেশে ঘোড়াঘাটের হাট বাজারে ও বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করছিলেন। এলাকাবাসী তাকে পাগল ভেবে এড়িয়ে চলতো। পরে গরিবের বন্ধু ফাউন্ডেশন এগিয়ে

আসে। তারা তাকে নিজ হেফাজতে নিয়ে তার খাবার ও বস্ত্রের ব্যবস্থা করেন। পরে ডাক্তারের কাছে নিয়ে তার চিকিৎসা শুরু করেন।

কয়েক সপ্তাহ চিকিৎসার পর ওই ব্যক্তি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে থাকেন। পরে তার পরিচয় শনাক্ত করতে সংগঠনটি ফেসবুকে ভিডিও পোস্ট করে। ফেসবুকে তার পরিবার সন্ধান পেয়ে গত শনিবার রাতে ঘোড়াঘাটে এসে ওই ব্যক্তিকে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই যুবকদের এ উদ্যোগকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন। মানবিক এই কাজের জন্য তারা স্থানীয়দের প্রশংসাও কুড়িয়েছেন।

প্রসঙ্গত, গত ২ জুলাই দুপুরের দিকে বগুড়া সদর থানার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ী এলাকা থেকে নিখোঁজ হন ওই ব্যক্তি। পরে তার নিখোঁজের বিষয়ে বগুড়া সদর থানায় জিডি করেন তার ভাই অর্জুন চন্দ্র দাস।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের