হোম > সারা দেশ > সিলেট

মাধবপুর সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করল বিএসএফ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

পুশইন

আট ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কাছে হস্তান্তর করেন। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া (২৬) একই এলাকার বাবলু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৯) তার ভাই শিহাব মিয়া (২৩) ও রুবেল মিয়া (২৫) জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলা (১৯) নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া (২৭) রুহুল আমিনের ছেলে রিহান মিয়া (২০) ও কালু মিয়ার ছেলে ইকবাল।

ধর্মঘর বিওপির নায়েক সুবেদার আবু সায়েদ জানান কাজের সন্ধানে তারা কিছুদিন আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। সেখানে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। এরপর বিএসএফ তাদের পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা বলেন- বিকালে তাদেরকে থানায় হস্তান্তর করেন-আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল