হোম > সারা দেশ > সিলেট

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন সাইফ উদ্দিন রতন

সিলেট ব্যুরো

সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি পেয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতন।

রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ নিয়োগ দেওয়া হয়। সাইফ উদ্দিন রতন সিলেট জজকোর্টে আইনজীবী হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক নির্বাচিত সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা।

সিলেটে বসবাসকারী অ্যাডভোকেট রতন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের জলারপাড় নয়াগাঁও গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

খন্দকার মুক্তাদিরের ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঐক্য ও সম্প্রীতির দিরাই-শাল্লা গড়তে চাই: শিশির মনির

ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন: সৈয়দ ফয়সল

জামায়াত কখনোই এদেশের ক্ষমতায় আসবে না: এম নাসের রহমান

বাহুবলে টমটম চালক হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির

হবিগঞ্জকে দুর্নীতিমুক্ত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান

জামায়াত কর্মীর খামারে দুর্বৃত্তের আগুন: অর্ধ কোটি টাকার ক্ষতি

শীর্ষ সন্ত্রাসী ডায়মন্ডসহ গ্রেপ্তার ২

নেতারা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার অভিযোগ করে বিএনপি ছাড়লেন দুই নেতা