হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

রোববার সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শাহীন মিয়া (৪৮) ছাতক উপজেলার পৈলনপুর গ্রামের বাসিন্দা। তিনি রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শামছুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, ছাতকের মৈশাপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ছবদর আলীর মেয়ে সুহেনা বেগমের সঙ্গে শাহীন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি ব্যবসার জন্য স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা আনার দাবি জানাতেন এবং এ নিয়ে প্রায়ই নির্যাতন করতেন। সংসার টিকিয়ে রাখতে সুহেনার বাবা বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতাও করেন।

এক পর্যায়ে শাহীন মিয়া পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করলে সুহেনা বেগম তা দিতে অস্বীকৃতি জানান। ২০১২ সালের ২০ মার্চ রাতে নির্যাতনের পর হঠাৎ নিখোঁজ হয়ে যান সুহেনা। পরদিন তিনি বাড়িতেও ফেরেননি এবং শাহীন মিয়াকেও খুঁজে পাওয়া যায়নি। দুদিন পর পাশের সুরমা নদী থেকে সুহেনার লাশ উদ্ধার করা হয়।

পরে নিহতের মা হালিমা বেগম ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।

উন্নয়ন কর্মকাণ্ডে কোনো নয়-ছয় সহ্য করা হবে না: লুনা

গ্রামে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন হুমায়ুন কবির

সীমান্ত দিয়ে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর

ডান্ডা মেরে ঠান্ডা করে দেশ চালানো যাবে না: শিশির মনির

সুনামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

সংবিধান সংস্কার বিষয়ে সরকার যত দ্রুত বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ঈদের আনন্দ উদযাপন করতে এসে নৌকা ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু

ছবি তোলাকে কেন্দ্র করে ঈদের জামাত শেষে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

সবার চেষ্টায় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি