হোম > সারা দেশ > সিলেট

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএসসহ দুই আ.লীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সহকারী একান্ত সচিব আবুল হাসনাতসহ কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা। তারা হলেন, শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন এবং জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

বুধবার সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল হক এবং জগন্নাথপুর আমল গ্রহণকারী আদালতের বিচারক মো. এমদাদ হোসেনের আদালতে পৃথকভাবে হাজির হয়ে জামিন চাইলে দুই বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

হাসনাতের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. শফিকুল ইসলাম এবং রিজুর পক্ষে অ্যাড. নজরুল ইসলাম।

২০২৪ সালের ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং সাবেক তিন সংসদ সদস্যসহ ৯৯ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। এতে সুনামগঞ্জের সাবেক তিন পুলিশ কর্মকর্তাকেও আসামি করা হয়েছিল। ওই মামলায় হাসনাতকে আসামি করা হয়।

জেডএম

সৌদিতে আটকের এক মাস পর হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের জামিন

মাধবপুরে ডাম্পট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সিলেটে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি অব্যাহত

মাধবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বাড়ি থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

সীমান্ত নিরাপত্তায় সিলেটে বিজিবি সাথে আনসার-ভিডিপি মোতায়েন

মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারক গ্রেপ্তার

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৬ দফা দাবিতে বিক্ষোভ

সিলেটে হামে আরো এক শিশুর মৃত্যু

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০