হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। গত রাত আনুমানিক দুইটার দিকে একটি কাভার্ড ভ্যান সেখানে পৌঁছালে সংকেত দিয়ে থামানো হয়।

পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে কাঠের গুড়া ভর্তি বস্তা দেখে সন্দেহ হলে সব বস্তা নামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির বডির ভেতরে অভিনব কায়দায় তৈরি গোপন কুঠুরি থেকে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ও শাল উদ্ধার করা হয়।

একই সময়ে অপর একটি বালুবাহী ট্রাক তল্লাশি করে বালির নিচে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও জিরা জব্দ করা হয়। এছাড়া পৃথক অভিযানে বিওপি এলাকায় ভারতীয় মদ ও পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। অভিযানে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও ট্রাকও জব্দ করা হয়।

চোরাচালানি পণ্য উদ্ধারের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। এসব অভিযান শুধু অপরাধ দমনেই নয়, দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল