হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেনের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের প্রেসক্লাব মোড়ে মৌলভীবাজারের সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম। এ সময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক বকসী জোবায়ের আহমদ, খেলাফত মজলিসের আন্তর্জাতিক সম্পাদক মাওলানা আহমদ বেলাল, বিএনপি নেতা মতিন বকস, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, অ্যাডভোকেট ফয়সল আহমদ এবং জুলাই যোদ্ধা কাজী মনজুর ও সাহাব উদ্দিন বাবলু।

বক্তারা দ্রুত মিথ্যা সংবাদের প্রত্যাহার ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। সচেতন নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম বলেন, আজ আমরা এখানে দাঁড়িয়েছি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেন একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান প্রশাসক। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের অপসাংবাদিকতা ও ভালো মানুষের চরিত্রহনন বন্ধ করতে হবে। প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালানো শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করার শামিল।

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে শতকোটি টাকা বকেয়া