হোম > সারা দেশ > সিলেট

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত

নিঃস্ব ৫ পরিবার

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

ছবি: আমার দেশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার রাত আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের সাঁতা গ্রামের আরজু মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এখন কান্নার রোল ও শোকের ছায়া বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সাঁতা গ্রামের শহীদ মিয়ার রান্নাঘরের চুলার লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বিদ্যুতের তারের মাধ্যমে পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে শহীদ মিয়া, আরজু মিয়া, আজিদ মিয়া, আনসার মিয়া ও রূপন মিয়ার বসতবাড়ি ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, অগ্নিকাণ্ডে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৫-২৬ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।

খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়, তবে তার আগেই স্থানীয় লোকজনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ামাত্রই আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলার আগুন থেকে এ ঘটনার সূত্রপাত। অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত অব্যাহত আছে।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা