শায়েস্তাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর অভিযানে ১৩ জন ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের দাউদনগর বাজার, স্টেশন রোড, পুরানবাজারে অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস।
তিনি জানান- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমরা সব সময় অভিযান চালিয়ে যাচ্ছি। এসময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশ।