হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭, আহত ৬১

সিলেট ব্যুরো

সিলেট বিভাগে গত ডিসেম্বর মাসে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ৬১ জন। নিহতের মধ্যে সবচেয়ে বেশি ১৬ জন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

সোমবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিসচার তথ্যমতে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিহতদের মধ্যে ১৬ জন মোটরসাইকেল চালক ও আরোহী। বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে হবিগঞ্জ জেলায়। সেখানে ১২টি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

সিলেট জেলায় ৯টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২৬ জন আহত হন। সুনামগঞ্জ জেলায় পাঁচটি দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন এবং আহত তিনজন। মৌলভীবাজার জেলায় সাতটি দুর্ঘটনায় ৯ জন নিহত ও দুজন আহত হয়েছেন।

নিহত ৩৭ জনের মধ্যে ৩০ জন পুরুষ, চারজন নারী এবং তিনজন শিশু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানান, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগের মাস নভেম্বরেও সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছিলেন।

সীমান্ত নিরাপত্তায় সিলেটে বিজিবি সাথে আনসার-ভিডিপি মোতায়েন

মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারক গ্রেপ্তার

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৬ দফা দাবিতে বিক্ষোভ

সিলেটে হামে আরো এক শিশুর মৃত্যু

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

হাওরাঞ্চলের মাহবুব কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক

কুলাউড়ায় প্রবাসী নেতা যুবদলের সহসভাপতি হওয়ায় আনন্দ উল্লাস

শায়েস্তাগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক