হোম > সারা দেশ > সিলেট

নিজের পোস্টার নিজেই নামালেন জামায়াত প্রার্থী শিশির মনির

নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে নিজের লাগানো পোস্টার নিজ হাতে ছিঁড়ে ফেলেছেন সুনামগঞ্জ-২ (দিরাই- শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।

গত ১১ ডিসেম্বর রাতে নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ায় শুক্রবার সকালে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার অপসারণ শুরু করেন। এসময় তিনি ভিডিও লাইভ করে আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে তিনি নিজেই পোস্টার ছিঁড়ে ফেলে ভোটার ও সাধারণ মানুষের সামনে আচরণবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেন।

এডভোকেট শিশির মনির বলেন, নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমান। আমি একজন প্রার্থী হিসেবে নিজে থেকেই এগিয়ে থাকতে চাই। তাই বিধি জারির সাথে সাথে আমার সব প্রচার সামগ্রী, লাইটিং, পোস্টার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছি।

শিশির মনির বলেন, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে আইনকানুন জারী হবে তা আমাদের সবার মানতে হবে। যেহেতু রাষ্ট্রের আইন, নতুন আইন আমাদের মানতে হবে। আমার নির্বাচনী দুই উপজেলার সব জায়গায় এই সব প্রচার প্রচারণা ব্যানার যেখানে লাগানো হয়েছে তা আমরা খুলে ফেলব।

শিশির মনির আরো বলেন, আবার যখন প্রচারণার জন্য বলা হবে তখন প্রচারের জন্য পোস্টার লিফলেট লাগাতে পারবেন সবাই। তিনি বলেন, আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া দরকার।

স্থানীয় ভোটাররা বলেন, নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীর এমন দৃষ্টান্ত অন্যদের জন্যও অনুকরণীয়।

ইসলামী ব্যাংকে জমা শাবিপ্রবির ২৫ কোটি টাকা, দিচ্ছে না সুবিধা

মৌলভীবাজার কারাগার পরিদর্শন জেলা প্রশাসকের

এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ২৪ ঘণ্টায় বাতিল

হাওরে ডুবছে ফসল, খলায় পচে যাচ্ছে ধান

কুশিয়ারা ডাইকের ওপর সেতু পুনর্নির্মাণে বাধার অভিযোগ, ফসলহানির শঙ্কা

হবিগঞ্জে টানা বর্ষণে তলিয়ে গেল ৫ হাজার একর জমির ধান

তাহিরপুরে রক্তি নদীতে পড়ে গিয়ে কাঠ মিস্ত্রি নিহত

ওসমানীনগরে বজ্রপাতে ১৫ ট্রান্সফরমার নষ্ট, কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি

বাঁধ ভেঙে ডুবে গেল জিরাতিবাসীর স্বপ্ন

জগন্নাথপুরে গলায় ফাঁস দিয়ে মিশুক চালকের আত্মহত্যা