হোম > সারা দেশ > সিলেট

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছনায় সুনামগঞ্জ এবি পার্টির নিন্দা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন দলটির সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার পাঠানো এক বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ এ ঘটনাকে ‘নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির নগ্ন বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা ও বাংলার সাহসী উচ্চারণ, জুলাই যোদ্ধা আইনজীবীর ওপর এই ধরনের হঠকারী ও অসভ্য আচরণ শুধু ব্যক্তিগত মর্যাদাহানিই নয়, গণতান্ত্রিক মূল্যবোধ ও সভ্য রাজনীতির ওপরও গুরুতর আঘাত। মতবিরোধ বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই হামলা–লাঞ্ছনার মাধ্যমে প্রকাশ হতে পারে না।

জেলা এবি পার্টি এ ঘটনার সঙ্গে জড়িত চাঁদাবাজদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানায়।

এছাড়া তারা বলেন, রাজনীতিতে সহিষ্ণুতা, পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক আচরণ প্রতিষ্ঠা না হলে সমাজে উসকানি, উত্তেজনা ও সহিংসতা আরও বৃদ্ধি পাবে, যা দেশের স্থিতিশীলতা ও রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর।

বিবৃতিতে আরো বলা হয়, এবি পার্টি শান্তিপূর্ণ ও ভদ্র রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনোভাবেই সহিংসতা বা উত্তেজনার রাজনীতি এ দেশের ভবিষ্যৎ হতে পারে না। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলার যথাযথ বিচার নিশ্চিত করে রাজনৈতিক ক্ষেত্রের নিরাপত্তা ও শিষ্টাচার রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ ঘটনায় সুনামগঞ্জ এবি পার্টির নেতৃবৃন্দ ব্যারিস্টার ফুয়াদের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়ে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব