হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে দুই দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। টানা দুই দিন ধরে এ উপজেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। রোরবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে শহর ও গ্রামাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই তাপমাত্রা রেকর্ড করা হয়। তিনি আরও বলেন, আগামী কয়েক দিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।

এদিকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা-বাগানের শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষজন চরম দুর্ভোগে রয়েছেন।

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক