হোম > সারা দেশ > সিলেট

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটে এ্যাবের দোয়া

সিলেট ব্যুরো

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শনিবার (২৯ নভেম্বর) এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সিলেট চ্যাপ্টারের উদ্যোগে জামিয়া হালিমাতুস সাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন।

মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাব সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, কৃষিবিদ মো. মনোয়ারুল হক, প্রকৌশলী আশফাক আহমেদ, ডা. এস এম রায়হানুল নবী, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব