হোম > সারা দেশ > সিলেট

বিএনপি সব সময় জনগণের অধিকার আন্দোলনে অটল থেকেছে: লুনা

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের বিজয়ী করার লক্ষ্যে উপজেলা মহিলা দলের উদ্যোগে মহিলা ও জনপ্রতিনিধিদের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল আড়াইটায় গোয়ালাবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কলারাইয়া গ্রামে উপজেলা মহিলা দলের নেত্রী মোছা. ওয়াজিবা আক্তার সভাপতিত্বে প্রথম সভাটি অনুষ্ঠিত হয়।

বিকাল ৪ টায় একই এলাকায় দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিনের সভাপতিত্বে উপজেলার ৮ ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উভয় সভাতেই প্রধান অতিথি ছিলেন তাহসিনা রুশদীর লুনা।

মহিলাদের সঙ্গে মতবিনিময় সভায় লুনা বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অটল থেকেছে। মহিলাদের কর্মসংস্থান, নিরাপত্তা, প্রশিক্ষণ ও সামাজিক ক্ষমতায়নকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। আপনাদের ভালোবাসা ও বিশ্বাস আমাকে অনুপ্রাণিত করে।

জনপ্রতিনিধিদের সঙ্গে সভায় তিনি যোগ করেন, রাজনৈতিক বৈষম্যের কারণে এই আসনের উন্নয়ন অনেকটাই থেমে ছিল। আমি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের জন্য উন্নয়ন নিশ্চিত করব। সিলেট-২-কে একটি পরিকল্পিত ও স্বশাসিত মডেল এলাকায় রূপান্তর করাই আমাদের লক্ষ্য।

দুটি সভাতেই স্থানীয় জনপ্রতিনিধি, মহিলা নেত্রী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন—লুনার প্রার্থিতা সিলেট-২ আসনের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। একইসঙ্গে তাকে বিজয়ী করতে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব