হোম > সারা দেশ > সিলেট

সিলেট ২ আসনে ইলিয়াসপত্নীসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের মনোনয়ন যাচাইবাছাইয়ে ৯ প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করলেও দুজনের মনোনয়ন বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়।

শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই যাচাইবাছাই সম্পন্ন হয়েছে।

যাচাইবাছাই শেষে সিলেট-২ আসনে মনোনয়ন জমা দেওয়া ৯ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন, গণফোরামের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুজিবুল হকসহ সাত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এ সময় দাখিল করা মনোনয়নপত্রে অসংগতি থাকায় স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াস ও আব্দুস শহীদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

অন্যদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী জামান আহমদ সিদ্দিকী বাছাই প্রক্রিয়ায় উপস্থিত না থাকায় প্রার্থিতা স্থগিত রাখা হয়। তবে বাতিল ও স্থগিত হওয়া এসব প্রার্থী ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

এসআই

ওসমানীনগরে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৬

সুনামগঞ্জে ৬ জুয়ারি আটক

তেল পাচার ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

আইনশৃঙ্খলা অবনতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

রঙের আনন্দে মুখর শ্রীমঙ্গল, বর্ণাঢ্য আয়োজনে দোল উৎসব

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত