হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জ- ৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সলের মনোনয়নপত্র সংগ্রহ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ- ৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সৈয়দ মো. ফয়সলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাচন অফিস থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলালের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ মো. শাহজাহান বলেন, বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জননেতা সৈয়দ মো. ফয়সলকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই মনোনয়ন দলীয় নেতৃত্বের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেন। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সৈয়দ মো. ফয়সলকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী দিনে মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই ও প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব