হোম > সারা দেশ > সিলেট

নভেম্বরে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত

সিলেট ব্যুরো

সিলেটে দুর্ঘটনায় গত নভেম্বর মাসে সিলেটসহ সারাদেশে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত। এছাড়া ৮৯৯ জন আহত হন। এই মাসে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪০ জন নিহত।

এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে সিলেট বিভাগে। তবে নভেম্বর মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৯ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণে এই তথ্য পাওয়া গেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতের মধ্যে ৪ জন পুলিশ সদস্য, ১ জন র‌্যাব সদস্য, ১ জন সেনা সদস্য, ০৫ জন চিকিৎসক, ০১ জন সাংবাদিক, ১০৯ জন বিভিন্ন পরিবহনের চালক, ৯৩ জন পথচারী, ৭১ জন নারী, ৫০ জন শিশু, ৪৩ জন শিক্ষার্থী, ১৮ জন পরিবহন শ্রমিক, ১২ জন শিক্ষক ও ৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

সংগঠিত মোট দুর্ঘটনার ৪৮.৬৬ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২৫.৪৭ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৮.৫৩ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৫.৮৯ শতাংশ বিবিধ কারণে, ০.৫৭ চাকায় ওড়না পেঁচিয়ে এবং ০.৭৬ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষে ঘটে।

এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫.১৩ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৭৬ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৭৬ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব