হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, জনজীবনে দুর্ভোগ

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

কনকনে ঠান্ডা শহর ও গ্রামাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিনভর সূর্যের দেখা না মেলায় দুর্ভোগ আরও বেড়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে বিকেল ১০টা পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। শ্রীমঙ্গল আবহাওয়া কেন্দ্রের কর্মকর্তা আনিসুল ইসলাম বলেন, শীত মৌসুমের শেষ পর্যায়ে থাকলেও তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা-বাগানের শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। একই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ