হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, একাডেমিক কার্যক্রম বন্ধ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

একাধিক প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের নবনিযুক্ত অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে পদায়নের প্রতিবাদে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা মেরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীরা জানান, অনিয়মে অভিযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া প্রতিষ্ঠানের মর্যাদার জন্য হুমকি। তারা অভিযুক্ত অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদায়ন আদেশ বাতিলের দাবি জানাচ্ছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইনস্টিটিউটের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলে থাকবে।

শিক্ষার্থী আপন মিয়া বলেন, আমাদের ইনস্টিটিউটে দুর্নীতিবাজ কারও স্থান নেই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, কিন্তু দাবি না মানলে আন্দোলনের ধরন পরিবর্তন হবে।

রেজাউল হক লিটন বলেন, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাকে দায়িত্ব দিলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে। আমরা এমন অধ্যক্ষকে চাই না।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী আমিন উদ্দিন ,তাওহিদুল হাসান তামিম, অপূর্ব চৌধুরী, নাসিমুল হক নাসিম, হাফিজুর রহমান, মাহদি হাসান, জিন্নাতুল হক আকাশ ও মসহিন খানসহ অনেকে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব