হবিগঞ্জে ৭ কোটি ৪২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ান। শনিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলামের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করেন অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ও তার দল।
বিজিবি জানায়, ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জব্দকৃত ২৪ হাজার ৭শ ৫৬ বোতল বিদেশি মদ, ৩৬ হাজার ৫শ লিটার দেশী মদ, ৩ হাজার ৪ শ ৮৮ বোতল ফেন্সিডিল, ৯ হাজার ৭শ ৭৫ কেজি গাঁজা, ২ হাজার ৮শ ৮১ পিস ইয়াবা, ১ হাজার ২৫ ক্যান বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদক ও বিড়ি রোলার দিয়ে ধ্বংস করা হয়েছে।