হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নুরুলের শোডাউন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে লিফলেট বিতরণ ও শোডাউন করেছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তিনি জেলা আহবায়ক কমিটির সদস্য ও সদর-বিশ্বম্ভরপুর- ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।

বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে এ কর্মসূচি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পথসভায় অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত একটি গণমানুষের দল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করেছে, আর আজ তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে অগ্রসর হচ্ছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। এই কর্মসূচির মাধ্যমেই জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই তাদের ন্যায্য অধিকার, স্বাধীনতার প্রকৃত স্বাদ ও গণতন্ত্রের মর্যাদা।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব