হোম > সারা দেশ > সিলেট

চেয়ারম্যানের জিম্মা থেকে আদলতের জব্দকৃত নৌকা উধাও

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

নৌকা তিনটি আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়ার জিম্মা রাতেই নৌকা উধাও হয়ে যায়

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেচী এলাকায় কুশিয়ারা নদী থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি বালু ভর্তি নৌকা জব্দ করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জব্দকৃত নৌকা তিনটি আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়ার জিম্মায় রাখা হয়। চেয়ারম্যানের জিম্মা থেকে ঐদিন রাতেই নৌকা তিনটি উধাও হয়ে যায়।

নৌকা উধাওয়ের তিন দিন অতিবাহিত হলেও প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়া প্রশাসনের নিকট কোনো প্রকার অভিযোগ দায়ের না করায় জনমনে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে আশারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান, এ্যাসিল্যান্ড মহোদয়ের সম্মুখে বড়ফেচী গ্রামের জিলু মিয়া, বজিন্দ্র চন্দ্র দাশ ও গ্রাম পুলিশ উজ্জল মিয়াকে পাহারাদার নিযুক্ত করা হয়। রাতে দু’জন খাবার খেতে গেলে নৌকাগুলো নিয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন জানান, চেয়ারম্যানের জিম্মা থেকে যারা নৌকা তিনটি নিয়ে গেছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে কুশিয়ারা নদী হতে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় নবী হোসেন (৩০), আলাল উদ্দিনকে (৩১) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মনির হোসেন (২৫) মো. দিদার মিয়া (২৯), নজরুলকে (২৭) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং বালুভর্তি তিনটি ইঞ্জিন নৌকা জব্দ করেন।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব