হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে ঘোড়াকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে আলু ক্ষেত নষ্ট করার অপরাধে একটি ঘোড়াকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি লালপুরের জয়ধর আলী (৫৫) নামের এক ব্যাক্তিকে সাথে সাথে হেফাজতে নেয় পুলিশ।

জানা যায়, সোমবার সকালে সদর উপজেলার লালপুর এলাকায় একটি ঘোড়া আলু ক্ষেত নষ্ট করায় লালপুর গ্রামের জয়ধর আলী জীবন্ত ঘোড়াকে পিঠিয়ে আহত করেন। পরে ঘোড়ার গলায় ও পাঁয়ে দড়ি পেঁচিয়ে গাছের ডালে ঘোড়াকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়ধর আলীকে হেফাজতে নেয়।

এদিকে ঘোড়ার প্রতি এমন নির্মমতার ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সদর থানার ওসি রতন শেখ বলেন, এই ঘটনায় অভিযুক্ত ব্যাক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে। মৃত ঘোড়ার ময়নাতদন্ত রিপোর্টের জন্য প্রাণী সম্পদ বিভাগকে জানানো হয়েছে। ঘোড়ার মালিকের সাথেও যোগাযোগ হয়েছে। প্রাণী সম্পদের প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪