হোম > সারা দেশ > সিলেট

সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সেলিম, সেক্রেটারি মাহবুব

সিলেট ব্যুরো

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচন (২০২৫-২০২৭) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে বদরুজ্জামান সেলিম ও সেক্রেটারি পদে মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, বদরুজ্জামান সেলিমের প্রাপ্ত ভোট ৫৬২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো. মাশুকুর রহমান চৌধুরী পেয়েছেন ২৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুবুল হক চৌধুরী ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া এই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লোকমান আলী ১১৪, আব্দুস সামাদ ১১, মোহাম্মদ আমিনুল ইসলাম ১৯২ ও রাসেল মাহবুব ১১১ ভোট পেয়েছেন।

৫টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন- আব্দুল্লাহ আল মামুন সামান ৪০২ ভোট (১ম), নির্ঝর রায় ৩২৪ (২য়), আবু সাঈদ মো. ইব্রাহিম ৩১১ (৩য়). একে এম কামরুজ্জামান ২৯০ (৪র্থ) ও পারভেজ আহমদ ২৮৫ ভোট পেয়ে (৫ম) হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর সারদা হলে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার আবুল মনসুর আসজাদ।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব