হোম > সারা দেশ > সিলেট

জামায়াত প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা, আহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী আইনজীবী শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়ি ক্যারাভ্যানে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আইনজীবী শিশির মনিরের সমর্থনে একটি প্রচার গাড়ি কাদিরপুর এলাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছিল। এ সময় মোটরসাইকেল করে একদল যুবক গাড়িটির ওপর হামলা চালায়। একইসাথে ব্যাপক ভাঙচুর করা হয় গাড়িটি৷ হামলায় প্রচার গাড়িতে থাকা ২ জন আহত হয় বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল বলেন, হামলার ঘটনার বিষয়ে খুঁজ নেওয়া হচ্ছে।

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক

ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিলেট সীমান্তে ১ কোটি ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ