হোম > সারা দেশ > সিলেট

জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে পুলিশ

সিলেটের নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

সিলেট ব্যুরো

সিলেটের নবাগত পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম আগামী নির্বাচন অবাধ করতে জনগণ যাতে আস্থাশীল হতে পারেন সে রকম দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জেলার সীমান্তঘেষা ৬টি উপজেলার ১৮৯ কি.মি এলাকায় মাদক ও চোরাচালান দমন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার (8ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়-কালে তিনি একথা বলেন।

সিলেটের প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে এসপি বলেন, প্রবাসী-বহুল এলাকা হওয়ায় তাদের নিশ্চিন্তে সময় কাটানোর পরিবেশ নিশ্চিত করা হবে। শীতকালে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জেলায় ৩০টি চেকপোস্ট ও ৪৬টি মোবাইল টিম তৎপর রয়েছে।

তিনি বলেন, সাইবার অপরাধ, অনলাইনে প্রতারণা, বিকাশ-নগদের আর্থিক লেনদেনে জালিয়াতি এবং অনলাইন জুয়ার প্রসার উদ্বেগজনক। এগুলো বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একইভাবে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধকেও অগ্রাধিকার দিচ্ছেন তিনি। তিনি বলেন, ময়মনসিংহের অভিজ্ঞতার আলোকে এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করবো।

আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে।

হয়রানিমূলক মামলার বিষয়ে তিনি বলেন, তদন্তে অপরাধ প্রমাণ না পেলে নাম বাদ দেওয়া হবে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব