হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া নাগরিকদের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের পূর্ব তুরুং গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে মো. আশিকুর রহমান (২২) এবং একই এলাকার বরম সিদ্দিপুরের আজমন আলীর ছেলে মো. ইয়াকুব আলী।

শুক্রবার দুপুরে উপজেলার বরম সিদ্দিপুর ও দমদমিয়া সীমান্তে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন দমদমিয়া এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস এর নিকট দিয়ে কয়েকজন বাংলাদেশি সুপারি সংগ্রহের উদ্দেশ্যে আনুমানিক ১ থেকে দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে রাজন টিলা এলাকায় প্রবেশ করেন। এ সময় সেখানে অবস্থানরত স্থানীয় ভারতীয় বাগান মালিক (খাসিয়া) তাদের লক্ষ্য করে বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি করলে মো. আশিকুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার সঙ্গে থাকা অন্যরা নিহতের মরদেহ বাংলাদেশে নিজ বাড়িতে নিয়ে আসেন।

এদিকে একই দিন দুপুর পৌনে ৩টায় সীমান্ত পিলার ১২৫৫/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে বরম সিদ্দিপুর নামক স্থানে ২ জন বাংলাদেশি প্রবেশ করলে ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে বাংলাদেশি নাগরিক মো. ইয়াকুব আলীর বুকে গুলি লেগে তিনি আহত হন। পরবর্তীতে তার সাথে থাকা একজন ও স্থানীয়রা আহত ইয়াকুবকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান। তিনি জানান, দুইজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব