হোম > সারা দেশ > সিলেট

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মাঝে খাবার বিতরণ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জে দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার বাদ জোহর পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ- ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে খতমে কুরআন, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়েছে। একইসাথে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছি। যাতে তারা দেশনেত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, বিএনপি নেতা আকবর আলী, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, জেলা যুবদল নেতা সোহেল আহমেদ, কামরুল ইসলাম রাজু, কালার চান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল নেতা শাহ রুহুলসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব