হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১১.৮ ডিগ্রিতে, শীতে বিপর্যস্ত জনজীবন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

দেশের শীতলতম অঞ্চল হিসেবে পরিচিত চায়ের রাজধানী শ্রীমঙ্গলে চলতি মৌসুমে তীব্র শীতের প্রকোপ বেড়েছে। শনিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, শনিবার সকাল ৬টা ও সকাল ৯টা ৩০ মিনিটে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। কনকনে ঠান্ডা ও হাড় কাঁপানো শীতে শহর ও গ্রামাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বিশেষ করে চা–বাগান অধ্যুষিত এলাকাগুলোতে শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর ঘন কুয়াশায় চারপাশ ঢেকে যায়। ভোরবেলা কাজে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। প্রচণ্ড শীতের কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত কষ্টসাধ্য হয়ে উঠেছে।

সন্ধ্যার পর রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গিয়ে জনজীবনে একধরনের স্থবিরতা নেমে আসে। শীত নিবারণের জন্য অনেককে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে, আবার কেউ কেউ আশ্রয় নিচ্ছেন চায়ের দোকানে।

এদিকে তীব্র শীতের প্রভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অনেক মানুষ। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনতিয়া জানান, প্রতিদিন হাসপাতালে সর্দি, কাশি, নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রার ইতিহাস বেশ পুরোনো। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল মাত্র ২.৮ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি, ২০০৩ সালের ২৩ জানুয়ারি ৫ ডিগ্রি, ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫.২ ডিগ্রি এবং ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি, ইতালিগামী যুবকদের আর্তনাদ

দিনদুপুরে নারীর ব্যাগ ছিনতাই, সিসিটিভিতে শনাক্ত যুবক আটক

নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, ঘাতক গ্রেপ্তার

অপহরণের অভিযোগে ছেলে আটক, বিএনপি থেকে পিতার পদত্যাগ

জ্বালানি তেল মজুদ, ৩ জনকে কারাদণ্ড

দিনে প্রশাসনের লোক দেখানো অভিযান, রাতে টপ সয়েল কাটার হিড়িক

নারী অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ৩, প্রাইভেটকার জব্দ

বিবিসি বাংলার কাছে কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মাহদীর

সিলেট নগরীকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে

সিলেটে পেট্রোল পাম্প ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার