হোম > সারা দেশ > সিলেট

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে: এম. নাসের রহমান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার- ৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান বলেছেন, বাংলাদেশের মাটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই চেতনা আমাদের ধরে রাখতে হবে। আমি সব সময়ই আপনাদের সুখ-দুঃখে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় তিনি এসব কথা বলেন।

এ সময় নাসের রহমান বলেন, আপনারাও স্বাধীন, আমরাও স্বাধীন। এ দেশে মুসলমানদের যেমন অধিকার আছে, হিন্দুদেরও একই অধিকার রয়েছে। মসজিদে আজান হবে, মন্দিরে পূজা হবে এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, পূজা উদযাপন কমিটির নেতা অ্যাড. সুনীল কুমার দাশ, অ্যাড. গোবিন্দ মোহন পাল, অ্যাড. রুনু দত্ত, শ্যামলী সূত্রধরসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ এম. নাসের রহমানকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩