হোম > সারা দেশ > সিলেট

মনোনয়ন বঞ্চিত কামরুলের গাড়িবহরে জনতার ঢল

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রাথমিক মনোনয়ন বঞ্চিত হওয়ার পাঁচ দিন পর নিজ বাড়ি তাহিরপুরে ফিরে কর্মী-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক কামরুজ্জামান কামরুল। শুক্রবার বিকেলে স্থানীয় নেতাকর্মীরা সহস্রাধিক মোটরসাইকলের নিয়ে সুনামগঞ্জ থেকে তাকে তাহিরপুরে নিয়ে আসে। এসময় তাহিরপুর-সুনামগঞ্জ পুরো সড়ক জুড়ে ‘এই সেই বুঝি না কামরুল ছাড়া মানি না’ স্লোগানে মুখর হয়ে উঠে।

তাহিরপুর পৌঁছে কর্মী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পরবর্তীতে তাহিরপুর পুর্ব বাজারে এক পথ সভায় মিলিত হন তিনি। সভায় বক্তব্যের শুরুতে আবেগাপ্লুত হয়ে পড়েন কামরুল।

তিনি বলেন, ধানের শীষের বাইরে আমরা কেউই নই। বিএনপি আমার মা, খালেদা জিয়া আমাদের অভিভাবক, তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, এ দেশের গণমানুষের মজলুম নেতা। দলের প্রতি পরিপূর্ণ আনুগত্য রেখে বলছি, আমি এখনো মনোনয়নের আশাবাদী। দল অবশ্যই সঠিক সময়ে একজন ত্যাগী ও কারা-নির্যাতিত এমন একজনকে বেছে নিবে।

তিনি আরও বলেন, এ জনতাই আমার সব। এ জনতাই আমাকে সৃষ্টি করেছেন। আমার সঙ্গে আপনারা আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। আপনাদের সঙ্গে নিয়েই লড়বো। এটা প্রাথমিক মনোনয়ন। আমার বিশ্বাস, চূড়ান্ত মনোনয়ন দল আমাকে মূল্যায়ন করবে।

শেষে কামরুল সমর্থকদের উদ্দেশ্য বলেন, আমি ঢাকায় যাব, কয়েকদিন থাকবো। এসময়ে আপনারা একেকজন কামরুল হয়ে এলাকায় কাজ করে যাবেন। বিজয় আমাদেরই হবে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব