হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা

মৌলভীবাজারের গিয়াসনগর এলাকার শাহপুরে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অপর দুই যাত্রী।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার গিয়াসনগরের শাহপুর এলাকায়।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রাত দেড়টার দিকে শাহপুর নামক এলাকায় মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশাচালক আলিনুর ও রেহান নামের এক যাত্রীর মৃত্যু ঘটে।

নিহত আলিনুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে। গুরুতর আহত অপর যাত্রী রুবেল মিয়াকে ফায়ার সার্ভিস উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।

নিহত রেহান ও রুবেল মিয়ার বাড়ি সদরের দরগাহ মহল্লা এলাকায়। নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি, তবে তারা সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি প্রদক্ষেপ অব্যাহত রয়েছে।

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

এসএমপির অভিযানে উদ্ধার ৬৮ মোবাইল, আটক ৩০