হোম > সারা দেশ > সিলেট

সিলেট-৬ আসনে এমরানের মনোনয়ন বৈধ, স্থগিত ফয়সলের

সিলেট ব্যুরো

বা থেকে এমরান আহমদ চৌধুরীর ও ফয়সল আহমদ চৌধুরীর। ছবি: আমার দেশ।

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-৬ আসনে বিএনপির পক্ষ থেকে দুই জনকে মনোনয়ন দেয়া হয়েছিলো। এর মধ্যে প্রথমে দেয়া দলীয় প্রার্থী এমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। অপর দিকে সংযুত্তি দ্বিতীয় প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন পত্র স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার দুপুরে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি জানান, মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া কাগজপত্রে সমস্যা থাকায় ফয়সল চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এ আসনে গণঅধিকার পরিষদের জাহিদুর রহমানেরও মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন যাছাই-বাছাইকালে বাতিল করা হয়।

জান যায়, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনে প্রথম ধাপে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়। গত শনিবার ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেয় বিএনপি। বিএনপির দুই নেতাই গত সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে শনিবার (৩ জানুয়ারি) ফয়সলের মনোনয়নপত্র স্থগিত হয়

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩