হোম > সারা দেশ > সিলেট

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এতিম শিশুরা পেলো খাবার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ- ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে এসব খাবার বিতরণ করা হয়। একইসাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, বিএনপি নেতা আকবর আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, জেলা যুবদল নেতা সোহেল আহমেদ, কামরুল ইসলাম রাজু, কালার চান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল নেতা শাহ রুহুলসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব