হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে প্রাইভেটকার-মাইক্রোবাস সংঘর্ষে ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার-মাইক্রোবাস সংঘর্ষে কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো দুইজন।

নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর শেখ (৪১)। তিনি শ্রীমঙ্গলের মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী ছিলেন। গুরুতর আহত দুইজন হলেন— শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা অজয় সিং (৪২) এবং শ্রীমঙ্গল রেলগেইট এলাকার মো. তানভীর হোসেন জনি।

তাদের মধ্যে অজয় সিং বর্তমানে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে গুরুতর আহত জনিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি সাব ইন্সপেক্টর সাইফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩