হোম > সারা দেশ > সিলেট

সিলেটে জামায়াত নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

সিলেট ব্যুরো

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নগরীর বন্দরবাজারে মহানগর জামায়াত কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। এসময় দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদও উপস্থিত ছিলেন।

জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা, মহানগর মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয় রহমান শিউলি, মহানগর সহকারী সেক্রেটারি সাহিম খানম হেপি এবং জেলা সহকারী সেক্রেটারি ডা. আঙ্গুরা বেগম।

মার্কিন দূতাবাস কর্মকর্তা সাক্ষাৎকারে আগামী জাতীয় নির্বাচনের জন্য জামায়াতের প্রস্তুতি, ক্ষমতায় গেলে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জামায়াতের মতামত জানার আগ্রহ প্রকাশ করেন।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম সাক্ষাৎকার শেষে বলেন, “মার্কিন দূতাবাস কর্মকর্তার সঙ্গে হৃদ্যতা-পূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ড তুলে ধরেছি। এছাড়া জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে জামায়াতের ভূমিকা, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পরিকল্পনা এবং নির্বাচনের প্রস্তুতি আলোচনা করেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মার্কিন সমর্থন অব্যাহত রাখার ব্যাপারেও বিস্তারিত আলাপ হয়েছে।”

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা