হোম > সারা দেশ > সিলেট

আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি মেধা বৃত্তি ও সম্মাননা প্রদান রোববার

সিলেট ব্যুরো

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক প্রধান শিক্ষক ও জনপ্রতিনিধি আব্দুন নূরের নাম প্রতিষ্ঠিত ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি–২০২৪’ এর সম্মাননা আগামী রোববার (৯ নভেম্বর) প্রদান করা হবে।

স্থানীয় এফআইভিডিবি হল রুমে বিকেল ৩টায় এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মেধা বৃত্তি প্রকল্পের নির্বাহী পরিচালক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানটি শিক্ষার্থীদের উৎসাহ, প্রেরণা ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সনদ তুলে দেওয়া হবে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব