হোম > সারা দেশ > সিলেট

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সিলেট ব্যুরো

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী, যারা কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, তাদের মরদেহ দেশে পৌঁছানোর পর মঙ্গলবার (৩০ জুন) সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাদের লাশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার রাতে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। মঙ্গলবার সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন।

তারা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

পরে অ্যাম্বুলেন্সে করে তাদের লাশ গ্রামে নেওয়া হলে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে একসাথে পাঁচজনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে দাফনের জন্য প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া আরও ৩ লাখ টাকা করে অনুদান দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাদের লাশ দেশে পাঠানো হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর এবং তাদের প্রাপ্য সরকারি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমই

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

এসএমপির অভিযানে উদ্ধার ৬৮ মোবাইল, আটক ৩০

সিলেটে ওয়ান শ্যুটার গানসহ বিস্ফোরক উদ্ধার

এক মাসের বিদ্যুৎ বিল আড়াই কোটি টাকা, এলাকায় চাঞ্চল্য