হোম > সারা দেশ > সিলেট

ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গণি একই গ্রামের রাশেদ মিয়ার ছেলে।

মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার বলেন, সন্ধ্যায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বাড়ির সামনে গফুর মোল্লার ছেলে সোহেল ও রুবেলের সঙ্গে চাচা গণির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচার বুকে একাধিক ছুরিকাঘাত করেন সোহেল। এতে তিনি মেঝেতে ঢলে পড়লে সোহেল ও রুবেল পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সিলিং ফ্যান চুরি

ওয়ালটন প্লাজার পণ্য কিনে কিস্তি পরিশোধ না করায় কারাদণ্ড

সিলেটে হামের টিকা পাবে ৪ লাখ ৬৫ হাজার শিশু

জ্বালানি নৈরাজ্য ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

কৃষকদের স্বেচ্ছাশ্রমে হাওরে বাঁধ মেরামত

৬ কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি, দিশেহারা ভুক্তভোগীরা

সুনামগঞ্জে হামের টিকা পাবে সাড়ে ৩ লাখ শিশু

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সরকারি জমি ভোগ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত