হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে খাল পুনরুদ্ধার ও সংরক্ষণ আদালতে নির্দেশ বাস্তবায়নে সভা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ পৌরসভার ৫টি খাল পূনরুদ্ধার ও সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজিত এ সভায় খাল দখল ও দূষণ রোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেজেন্টেশনে ছিলেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।

জেলার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি নুরুল হক আফেন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পৌর প্রশাসক অসীম কুমার বনিক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার, সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ সুহেল রানা, হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটির (হাউস) নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, পৌরবাসীর প্রতি আমার আন্তরিক অনুরোধ—আপনারা কেউ খালে ময়লা-আবর্জনা ফেলবেন না এবং কোনোভাবেই খাল দখল করবেন না। খালগুলো দখল ও দূষণমুক্ত রাখা গেলে সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং সুনামগঞ্জ পৌরসভাকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে নতুনভাবে সাজানো যাবে।

তিনি বলেন, একটানা বৃষ্টি হলে শুধু সাধারণ মানুষের বাড়িতেই নয়, আমার নিজের বাড়িতেও পানি উঠে। তাই জলাবদ্ধতার এই সমস্যা কোনো একক ব্যক্তি বা এলাকার নয়—এটি আমাদের সবার সমস্যা। এই সংকট থেকে উত্তরণে এককভাবে প্রশাসনের পক্ষে সম্ভব নয়, প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩