হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে বিষপানে মা-ছেলের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় মা ও ছেলে বিষপানে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোয়ালনগর গ্রামের প্রফুল্ল দাস কয়েক বছর আগে মারা যান। তিনি তার স্ত্রী যোগ মায়া দাস (৭২) এবং প্রতিবন্ধী ছেলে পলাশ দাস (২৯) সহ পাঁচ ছেলে রেখে যান। অন্য ছেলেরা নিজ নিজ পরিবার নিয়ে অন্যত্র বসবাস করায়, যোগ মায়া দেবী তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অভাবের সংসারে কোনো রকমে দিনাতিপাত করছিলেন।

সোমবার সকাল ১০টার দিকে মা ও ছেলে একসঙ্গে বিষপান করেন। প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন।

কিন্তু হাসপাতালে নেওয়ার পথে, অলিপুরের কাছে ছেলে পলাশ দাস মারা যান। এরপর মাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক যোগ মায়া দাসকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় মৃত পলাশ দাসের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্লা জানান, পলাশের লাশ উদ্ধার করা হয়েছে এবং যোগ মায়া দেবীর লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

পাম্পগুলোতে সংকট নেই তেলের, হুলুস্থুল ক্রেতাদের

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাই, ফেসবুকে ভাইরাল

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অলিউল্লাহ নোমান

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

নদী খনন প্রকল্পে চাঁদাবাজি, আটক ছাত্রদল নেতা বহিষ্কার