হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীসহ বিপুল-সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মহালদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আবুল।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক হোসাইন মো. রফিক, বিএনপি নেতা ফরাশ উদ্দিন বাবু, লুৎফর রহমান খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বেগম জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, কল্যাণ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব