হোম > সারা দেশ > সিলেট

এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন: সারজিস

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আইনগত বাধা না থাকার পর‌ও অন্য কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন। আমরা মনে করি এটা তাদের বড় ব্যর্থতা। তারা এটুকু সাহস দেখাতে পারছে না ওই জায়গায়। আমরা পুনরায় আবেদনও করেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন। শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি। অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তারা এই কাজের পক্রিয়ায় যাওয়ার কথা ছিলো, যেহেতু আমরা শাপলা চেয়েছি।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিলো। সরকার নেয়নি এটা গাফিলতি। আমরা চাই পরবর্তীতে দায় বহনকরা বিবৃতি দিয়েই যেন পদক্ষেপ শেষ না হয়ে যায়। সরকারকে এর বিরুদ্ধে স্পষ্ট ব্যবস্থা নিতে হবে। আমরা সেদিকে তাকিয়ে আছি। যদি একান্তই তাদের যদি কষ্ট হয়ে যায়, তাহলে আমরা তো সাদা শাপলা চেয়েছি, লাল শাপলা চেয়েছি।

এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সমন্বয়ক সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক ও যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ প্রমুখ।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩